শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

ফরমালিন খাবার থেকে রক্ষার সহজ নিয়মাবলী,

ফরমালিন খাবার থেকে রক্ষার সহজ নিয়মাবলী
ফল : যে কোন প্রকার ফল খাওয়ার আগে ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ।
এরপর ভালো করে পরিস্কার করে খেতে হবে ।
সবজি : রান্না করার আগে হালকা গরম পানি ও লবন মিশিয়ে ১০/১৫ মিনিট মিঃ
রেখে দিতে হবে । তারপর ধুয়ে রান্না করতে হবে ।
মাছ-মাংস : রান্না করার আগে ভিনেগার ও পানি মিশিয়ে ১০/১৫ মিনিট মিঃ
রেখে দিতে হবে । তারপর ধুয়ে রান্না করতে হবে ।

অপ্রয়োজনীয় কিছু ক্ষুদ্র সফটওয়্যার।কাজে লাগবে না তবুও দেখে নিন।বলা তো যায় না।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।টিউন করবো বলে ছুটি করেছি সেই দুপুর দু'টার সময় (স্থানীয় সময়)কিন্তু একাজ ওকাজ সেরে বাসায় ফিরে বসতে বসতে ছয়টা বেজে গেলো।ভেবেছিলাম আজ আর টিউন করবো না কিন্তু গতকালই ফেবুতে কথা দিয়েছিলাম টিউন করবো আর তাই উপায় নেই গোলাম হোসেনের :-D
অনেক বক বক করবো না।শুধু কাজের(কিংবা অকাজের) ছোট্ট কয়েকটি সফটওয়্যার শেয়ার করে নীরবে বিদায় নেবো।যারা ভালোবাসেন সফটওয়্যারকে তারা নীচের দিকে অগ্রসর হোন।তেমন কিছু দেবার নেই কিন্তু কথা যে দিয়েছি তাই কিছু তো দিতেই হবে।দেখা যাক কি দেই।

YAMICSOFT WINDOWS 8 MANAGER


উইন্ডোজ ৮ যখন এসেই গেছে তখন সাথে ম্যানেজার তো দিতেই হবে।অতীতেও দিয়েছি সেভেন,ভিস্তা এবং এক্সপি'র জন্য।এবার এইট এর জন্যেও দিলাম।যারা উইন্ডোজ এইট ব্যবহারকারী তারা নিশ্চয়ই উপকৃত হবেন।আসুন সংক্ষিপ্ত আকারে জেনে নেই কি কি করতে পারবেন এই ম্যানেজার সাহেবকে দিয়ে।
দ্রুততার সাথে ষ্টার্টআপ এবং শুট ডাউন,অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করা কিংবা ডুপ্লিকেট ফাইল ডিলেট করা,ফিক্স রেজিষ্ট্রি,ডিফ্রাগমেন্ট করা,জাঙ্ক ফাইল পরিষ্কার,ডিজেবল সিষ্টেম আপডেট এবং এরোর রিপোর্ট সহ আরো বহুকিছু করতে পারবেন।আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।
যারা ডাউনলোডে আগ্রহী তারা নামিয়ে নিতে পারেন মাত্র ৯ মেগাবাইটের এই সফটওয়্যারটি।

ডাউনলোড
ইন্সটল করুন।শেষে যখন সিরিয়াল চাইবে কি'কি'জেন খুলুন এবং প্রথমে patch executable তে ক্লিক করে কনফার্ম হয়ে নিন প্যাচ সাক্সেস হয়েছে কি না।এরপর ইউজার নেম এবং সিরিয়াল নাম্বার কপি করে পেষ্ট করুন।প্রয়োজনে সব ওকে করার আগে আবার প্যাচ রান করুন।


আশা করছি সকলেই সফল হবেন।আমার প্রথমবার কাজ হয়নি।আনইন্সটল করে পরেরবার হয়েছে।সমস্যা আপনার ক্ষেত্রেও করতে পারে।

PROXY SWITCHER PRO (portable)HIDE IP


কত রকমের সফটওয়্যার দিয়ে আইপি হাইড করতে চাইলেন হয়েছে কি?না হয়নি।বাজারে ক্র্যা (ক) করা সেসব সফটওয়্যার ইন্সটল করে ফুলভার্সন করলেও ইন্টারনেটে সার্চ দিলেই আপনার আসল আইপি বের হয়ে যাবে।তাহলে কি আইপি হাইড করার কোন উপায় নেই?আছে।আসুন জেনে নেই কিভাবে।১০০% আইপি হাইড হবে।
প্রথমে আগে ডাউনলোড করে নিন কিবলেন মাত্র ৫ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি কি বলেন?

ডাউনলোড
এরপর সফটওয়্যারটি মাউস দিয়ে টেনে ডেস্কটপে নিন।এবার খুলতে চেষ্টা করুন।এরোর দেখাবে।চেষ্টা করুন ।করতেই থাকুন।হ্যাঁ ৪/৫ বার চেষ্টার পর খুলবে।এবার যে পেজ খুলবে next ক্লিক করুন।এরপর নীচের মত পেজ খুলবে। দেখানো জায়গায় সিলেক্ট করে finish এ ক্লিক করুন।সফটওয়্যারটি লোড হবে এবং বেশ সময় নিয়ে বিভিন্ন দেশের আইপি লোড হবে।

আইপি লোড হবার পরে যে কোন দেশের আপিতে ক্লিক করুন।এবার ব্রাউজারে গিয়ে দেখুন খোলে কি না।যদি না খোলে তবে অন্যদেশের অন্য আইপিতে ক্লিক করুন।এবার যদি ব্রাউজার খোলে তবে সার্চ দিয়ে দেখুন আইপি সত্যি সত্যি হাইড হয়েছে কি না।



আমি বিভিন্নভাবে পরিক্ষা করে দেখেছি আইপি সত্যি সত্যি হাইড হয় কি না।অবিশ্বাস্য হলেও সত্য যে হাইড হয়।সফটওয়্যারটি খোলার পর হেল্প এ গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন কিভাবে কি করতে হবে।আরো যা যা করা যাবে
বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন এবং জেনে নিন যা জানার।

PORTRIT PLUS (photoshop plusin)


ফটোশপের বাবুরা বলতে পারবেন এর ব্যবহার।বোধহয় নাক,মুখ,চোখের সাইজ টেনেটুনে ঠিক করার প্লাগইন।ডাউনলোড করুন নীচে থেকে।মাত্র ১৫ মেগাবাইট।

ডাউনলোড
ইন্সটল করুন।শেষ হলে প্যাচ ফাইলটি /c drive/programs/adobe/pohotoshop/plug-ins/arcsoft/portrit plus/bin এ ঢুকিয়ে ক্লিক করে বেরিয়ে আসুন।কাজ শেষ।এবার আপনার ফটোর দোকান খুলে দেখুন কাজ হয়েছে কি না।বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।

আশা করছি ফটোশপ ব্যবহারকারীরা উপকৃত হবেন।আজ এ পর্যন্তই।ভালো থাকবে।অনেক ভালো ||| আল্লাহ হাফেজ |||

বিশ্বের সবচেয়ে বড় একুরিয়াম-Georgia Aquarium

সালাম সবাইকে । কেমন আছেন আপনারা? আজকে আমরা পরিচিত হব বিশ্বের সবচেয়ে বড় একুরিয়ামটির সাথে ।
একুরিয়াম শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। সাধারনত বাসায় আমরা যেই একুরিয়ামগুলো ব্যবহার করি সেইগুলোতে পানি ধারন ক্ষমতা ২৫-৩০ গ্যালন । ২৫-৩০ গ্যালন পানি ধারন ক্ষমতা বিশিষ্ট একুরিয়ামগুলো হল একুরিয়ামের কমন সাইজ । তবে কিছু কিছু একুরিয়াম বানানো হয় যেইগুলোর পানি ধারন ক্ষমতা এক হাজার গ্যালন বা তার কাছাকাছি।কিন্তু পাবলিক একুরিয়াম গুলোর সাইজ কেমন হতে পারে একটু কল্পনা করতে পারবেন!! হয়ত কারো কল্পনাতেও আসবেনা যে এগুলোর সাইজ কেমন হবে । অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীতে এমন কিছু একুরিয়াম আছে যেই একুরিয়াম গুলোতে রাখা হয় তিমি,হাঙরের মত বড় বড় মাছ।এখনতো একটু আঁচ করতে পারছেন কেমন হবে এই একুরিয়ামের সাইজ!! আজকে আপনাদেরকে এমনেই একটি একুরিয়ামের সাথে পরিচয় করিয়ে দিব।
Georgia Aquarium:  এটি বিশ্বের সবচেয়ে বড় একুরিয়াম। এটি যুক্তরাষ্টের আটলান্টায় অবস্থিত । এই একুরিয়ামটিতে প্রায় এক লক্ষেরও(৫০০ বিভিন্ন প্রজাতির) বেশী সামদ্রিক প্রাণী আছে । একুরিয়ামটিতে চারটি whale sharks,  চারটি  beluga whales, এগারটি  bottlenose dolphins এবং চারটি  manta rays রয়েছে  । এই একুরিয়ামটির পানি ধারন প্রায় ক্ষমতা ৮ মিলিয়ন গ্যালন । ২০০৫ সালের ২৩ নভেম্বর এই একুরিয়ামটি সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় ।

facebook থেকে ভিডিও ডাউনলোড করুন।

► প্রথমে আপনার মজিলা ফায়ারফক্সের Tools এ চলে যান ওখান থেকে Add-ons এ অথবা Ctrl+Shift+A চেপে (নিচের ছবির মত)।

► ছবির মত Add-ons Manager পেইজের এর চার্জ বক্সে “Downloadhelper” লিখে চার্জ দিন (ছবির 2 নং চিহ্নিত স্থানে)।

► ছবির মত 3 নং চিহ্নিত স্থানে Video DownloadHelper 4.9.12  এটি দেখতে পাবেন, 4 নং চিহ্নিত স্থানে  Install এ ক্লিক করুন ।

► Install এর পর 5 নং চিহ্নিত ছবির মত দেখবেন। তীর চিহ্ন দেয়া স্থানে Restart now লিখাটিতে ক্লিক করুন।

► অতঃপর ছবির 6 নং চিহ্নিত স্থানে আপনার ব্রাউজারে এই আইকনটি দেখবেন।

► এবার আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন তা 7 নং চিহ্নিত স্থানে প্লে বাটনে ক্লিক করুন। 8 নং চিহ্নিত স্থানে দেখবেন আইকনটি যেন প্রাণ ফিরে পেয়ে নরাচরা করছে।

► ছবির মত 9 নং চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ডাউনলোড করুন। এখানে ইচ্ছা মত কনভার্ট করেও ডাউনলোড করতে পারেন।

লগ ইন এবং লগ অফ পেজ এ ফেইসবুক এর নতুন বিজ্ঞাপন — অসাধারণ এক নতুন লুক !!

আপনার ফেইসবুক প্রোফাইল লগ অফ করার পরে লগ অফ পেজ এ কোনো বিজ্ঞাপন এসেছে কিনা জানি না কিন্তু আমি আমার ফেইসবুক পেজ লগ অফ করার পরেই দেখতে পেলাম এক অসাধারণ সুন্দর বিজ্ঞাপন ! অসাধারণ সুন্দর বলছি এই কারণে যে এর আগে ফেইসবুক এর এক ঘেয়ে সেই পেজ দেখতে দেখতে বিরক্ত ছিলাম।হটাত নতুন কিছু দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো !নিচে বিজ্ঞাপন টি
Facebook_Ads
আপনার ফেইসবুক পেজ এ হয়ত আপনিও খুব তারাতারি দেখতে পাবেন এই বিজ্ঞাপন ! আমার বিজ্ঞাপন টি ছিল একটি ভারতীয় কোম্পানি এর ....কোনদিন হয়ত আপনি আপনার ফেইসবুক পেজ লগ অফ করে দেখতে পাবেন গ্রামীন ফোন অথবা বাংলাদেশী কোনো কোম্পানি এর বিজ্ঞাপন ! সে অনুভুতি হবে সত্যি অসাধারণ ! ফেইসবুক এর এই নতুন পদক্ষেপ কে স্বাগত জানায় ।নতুন বছরের আগে সত্যি অসাধারণ চমক দিলে ফেইসবুক !!

টরেন্ট ডাউনলোড করার সহজ দুটি উপায় । IDM ও µTorrent

টরেন্ট সম্বন্ধে অনেকেই জানেন । তাই বেশ বিস্তারিত বলার কিছু নেই । তারপর ও নতুন দের উদ্দেশ্যে কিছু বলি... টরেন্ট হচ্ছে এমন একটি ডাউনলোড পদ্ধতি যার দ্বারা আপনি কারো পিসি থেকে কোন সার্ভার এর সাহায্য ছাড়া ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন । এর জনপ্রিয়তার একটি কারন হচ্ছে, টরেন্ট এ এমন কোন সফটওয়্যার/ মুভি/ গান ইত্যাদি নেই যে পাওয়া যায় না । এছারা টরেন্ট দিয়ে আপনি একটি ফাইল বছর লাগিয়ে ও ডাউনলোড করতে পারবেন । কোন ফাইল মিসিং বা রিসিউম সাপোর্ট এর সমস্যা হবে না । টরেন্ট এ ১০০০% ফুল রিসিউম সাপোর্ট আছে ;)

টরেন্ট সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অবশ্যই দিহান ভাইয়ের এই টিউন টি দেখুনঃ

“টরেন্ট ডাউনলোড নিয়ে সকল সমস্যার সমাধান [আপডেটেড মেগাটিউন]”

আমি শর্টকাট এ টরেন্ট ডাউনলোড করার পদ্ধতি দিয়ে দিচ্ছিঃ

পদ্ধতি ১

১. প্রথমে এখান থেকে µTorrent নামের সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন ।

২. এবার ThePirateBay.se এর কোন টরেন্ট লিংক এ ক্লিক করলে একটি পেজ আসবে । সেখানে নিচের স্থান টি তে ক্লিক করুন ।


৩. এবার আপনার ব্রাউজার টরেন্ট টি ওপেন করার জন্য পারমিশন চাবে । ওকে করুন ।


৪. এবার µTorrent ওপেন হলে আপনার ফাইল কোথায় সেভ করবেন দেখিয়ে দিয়ে ওকে করুন । একটু অপেক্ষা করুন ।



কিছু ফাইল ডাউনলোড হতে একটু সময় লাগে । ধৈর্য রাখবেন । এটি আপনি সারাদিন চালু রাখতে পারেন । কারন আপনি যখন অন্য স্থানে নেট ইউস করবেন তখন এটি ব্যান্ডউইথ ছেরে দিবে । আপনার নেট স্লো করবে না । যখন আপনি কোথাউ নেট ইউস করবেন না তখন এটি ব্যান্ডউইথ ব্যবহার করে ডাউনলোড করবে ।

পদ্ধতি ২

এটি দিয়ে আপনি আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারবেন । এটি আমি জরুরি ছোটখাটো ফাইল এর ক্ষেত্রে ব্যবহার করি । এছারা এটি আমার তেমন পছন্দ না । তবে আপনি ব্যবহার করতে পারেন ।

১. প্রথমে zbigz.com এ জান ।

২. এবার ThePirateBay.se এর কোন টরেন্ট লিংক এ ক্লিক করলে যে পেজ আসবে সেখান থেকে নিচের স্থানে রাইট ক্লিক করে Copy link location এ ক্লিক করুন ।


৩. এবার zbigz.com এ গয়ে এবার নিচের স্থানে PASTE করুন ।


৪. GO তে ক্লিক করুন ।


৫. Free তে ক্লিক করুন ।


৬. আপনার টরেন্ট টি লোড হচ্ছে ।


৭. লোড শেষে নিচের মত দেখাবে, আপনি সব ফাইল জিপ করে ডাউনলোড করতে চাইলে নিচের মত জিপ বাটনে ক্লিক করুন । অথবা আপনি যদি একটি ফাইল ডাউনলোড করতে চান তবে ফাইল এর নামের পাশে ডাউনলোড বাটন টি তে ক্লিক করুন এবং Free তে ক্লিক করুন । ডাউনলোড শুরু হয়ে যাবে।


৮. জিপ করা শেষ হলে আপনার ডাউনলোড শুরু হবে ।


ZbigZ.com এর মত আরেকটি সাইট http://www.bitlet.org

টরেন্ট নিয়ে চেইন টিউন দেখতে এখানে ক্লিক করুন

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

নিজে জানুন অন্যকে জানান

পরিশোধন না করে ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পানি ভরা হচ্ছে প্লাস্টিকের জারে। জারের মুখ কর্ক-বন্দী করে নাম দেওয়া হয়েছে ‘ফিল্টার পানি’। বিশুদ্ধ দাবি করে সেই পানি পৌঁছে দেওয়া হচ্ছে বাসাবাড়ি, দোকানপাট ও অফিস-আদালতে। তথাকথিত বিশুদ্ধ পানিভর্তি জারটির গায়ে নেই কোনো লেবেল, এমনকি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে এসব পানি জারভর্তি করা হয় বলে অভিযোগ রয়েছে।মানুষের জীবন রক্ষাকারী পানি নিয়ে এই ব্যবসার জন্য প্রতিষ্ঠানগুলো পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই) থেকে কোনো অনুমোদন নেয়নি। এমনকি ওই সব প্রতিষ্ঠানে নেই কোনো রসায়নবিদ।
বিএসটিআই ও প্রশাসনের কর্মকর্তারা বলে, কতগুলো নিয়ম মেনে জারে পানিভর্তি করে বিক্রি করা যেতে পারে। সে জন্য প্রথমত বিএসটিআইয়ের অনুমোদন থাকতে হবে। একজন রসায়নবিদ ও পরিচ্ছন্ন কর্মী থাকতে হবে। যেসব কর্মী জারে পানি ভর্তি করবেন, তাঁদের সুস্বাস্থ্যের সনদ থাকতে হবে। লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হবে।
পানি ব্যাকটেরিয়ামুক্ত কি না তা নির্ণয়ের জন্য প্রশিক্ষিত কোনো রসায়নবিদ এসব প্রতিষ্ঠানের একটিতেও নেই। ঘরে বসেই নলকূপ ও পানির কল থেকে পানি নিয়ে সাধারণ মানের একটি ফিল্টারের মাধ্যমে জারে ভর্তি করা হয়।বেকারি, ফাস্টফুডের দোকান, বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে চাহিদামতো পানি এসব প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়। ২০ লিটার পানিভর্তি একেকটি জারের দাম ৫০ টাকা। ওই পানি গ্লাসপ্রতি দুই টাকা দরে বিক্রি করা হয়। আর আমরা অনায়াসে এই পানি দেনের পর দিন খেয়ে যাচ্ছি।(cp)

এই পোস্ট দিয়ে যদি আমি একটি লোককে সচেতন করতে পারি তবে পোস্টটি স্বার্থক হবে।
পরিশোধন না করে ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পানি ভরা হচ্ছে প্লাস্টিকের জারে। জারের মুখ কর্ক-বন্দী করে নাম দেওয়া হয়েছে ‘ফিল্টার পানি’। বিশুদ্ধ দাবি করে সেই পানি পৌঁছে দেওয়া হচ্ছে বাসাবাড়ি, দোকানপাট ও অফিস-আদালতে। তথাকথিত বিশুদ্ধ পানিভর্তি জারটির গায়ে নেই কোনো লেবেল, এমনকি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে এসব পানি জারভর্তি করা হয় বলে অভিযোগ রয়েছে।মানুষের জীবন রক্ষাকারী পানি নিয়ে এই ব্যবসার জন্য প্রতিষ্ঠানগুলো পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই) থেকে কোনো অনুমোদন নেয়নি। এমনকি ওই সব প্রতিষ্ঠানে নেই কোনো রসায়নবিদ।
বিএসটিআই ও প্রশাসনের কর্মকর্তারা বলে, কতগুলো নিয়ম মেনে জারে পানিভর্তি করে বিক্রি করা যেতে পারে। সে জন্য প্রথমত বিএসটিআইয়ের অনুমোদন থাকতে হবে। একজন রসায়নবিদ ও পরিচ্ছন্ন কর্মী থাকতে হবে। যেসব কর্মী জারে পানি ভর্তি করবেন, তাঁদের সুস্বাস্থ্যের সনদ থাকতে হবে। লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করতে হবে।
পানি ব্যাকটেরিয়ামুক্ত কি না তা নির্ণয়ের জন্য প্রশিক্ষিত কোনো রসায়নবিদ এসব প্রতিষ্ঠানের একটিতেও নেই। ঘরে বসেই নলকূপ ও পানির কল থেকে পানি নিয়ে সাধারণ মানের একটি ফিল্টারের মাধ্যমে জারে ভর্তি করা হয়।বেকারি, ফাস্টফুডের দোকান, বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে চাহিদামতো পানি এসব প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়। ২০ লিটার পানিভর্তি একেকটি জারের দাম ৫০ টাকা। ওই পানি গ্লাসপ্রতি দুই টাকা দরে বিক্রি করা হয়। আর আমরা অনায়াসে এই পানি দেনের পর দিন খেয়ে যাচ্ছি।(cp)

এই পোস্ট দিয়ে যদি আমি একটি লোককে সচেতন করতে পারি তবে পোস্টটি স্বার্থক হবে।

আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য

দিল্লীর চলন্ত বাসে ২৩ বছরের এক নারীর ধর্ষণের পর যারা অনলাইনে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের অনেকেই বিশেষত তরুণ ভারতীয় নারী/পুরুষেরা একে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ। তাদের অনেকেই মন্তব্য করেছেন, এই ঘটনার জন্যে সমাজ ব্যবস্থা, বলিউড, অশ্লীলতা এবং সর্বোপরি যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করছে সেই সমাজের বিশেষ শ্রেণী রাজনীতিক, ব্যবসায়ী, পুলিশ সবাই দায়ী।

আমার মতে যারা নিজেরা বলিউডের অশ্লীল সিনেমা দেখছি, তারাও কি এই দায় থেকে মুক্ত হতে পারব?
সেই ধর্ষক বাস ড্রাইভার, হেলপার এরা যে নারীদেরকে একটা যন্ত্রের মত দেখে এর কারণ কি?
কারা নারীদেরকে একটা sex tool হিসেবে প্রচার করে ?
তাদেরকে আবার কারা সমর্থন করে? আমি আপনি যদি সেই অশ্লীল বলিউডি সিনেমার জাহান্নামের দূতদের প্রতি ভালোবাসা পোষণ করি, তাহলে আমাদের সেই ধর্ষকের দলকেও ভালোবাসা উচিত, ধর্ষিতা নারীর প্রতি কোন সহানুভুতি থাকা উচিত নয়। হাস্যকর লাগলো, অমিতাভের মত লোক ঘৃণা জানিয়েছে, অথচ তারাই দেখায় কীভাবে নারীদেরকে নেংটা করে সিনেমায় আনতে হয় !

চারটি প্রশ্ন প্রত্যেক মানুষকেই করা হবে , এমন এক দিনে আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে যে দিনের দৈর্ঘ্য আমার-আপনার সারা জীবনের চেয়েও বেশি, হাশরের ময়দানে শেষ বিচারের দিনে ৫০,০০০ বছর এর সমান যে দিন সেদিন কে কি উত্তর দিবেন রেডী করে রাখেন। প্রশ্ন করা হবে, আপনি যে অর্থ উপার্জন করেছিলেন তা কি কাজে ব্যয় করেছিলেন? বাসায় ডিশের লাইন টেনে? নাকি ইন্টারনেটে নিষিদ্ধ জিনিস দেখে? নাকি পয়সা খরচ করে সিনেমা দেখে?

আজকেই, পেনড্রাইভের জায়গা বৃদ্ধি করে নিন।




সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।

আজকের বিষয় পেনড্রাইভ।


পেনড্রাইভ আমাদের কাছে অতি পরিচিত একটি নাম। এবং বহু ব্যবহার্য একটা প্রযুক্তি মাধ্যম। আজকাল অনেকের কম্পিউটার না থাকতে পারে কিন্তু একটা পেন্ড্রাইভ তার চাইয়ি চাই।

পেনড্রাইভ মূলত, আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বিনিময় করার জন্য ব্যবহার করে থাকি। এমনকি, তথ্য বহন, সংরক্ষণ সহ অনেক কাজের কাজী এই পেনড্রাইভ। পেনড্রাইভের আর একটি জনপ্রিয় নাম হলো ডাটা ট্রাভেলার।

অনেক দিন আগে আমি একটা ২৫৬ মেগা বাইটের পেনড্রাইভ কিনেছিলাম। যা এখনো টিকে আছে, মজার ব্যাপার হলো, আপনি এখন বাজার ঘুরে ১ গিগার পেনড্রাইভ পাবেন কিনা সন্দেহ। ১ গিগা = ১০২৪ মেগাবাইট।

পেনড্রাইভ সাধারণত নষ্ট হয় না। এটা একটা মজবুত ডিভাইস। কারণ, এটি খোলার কোন ব্যবস্থা নাই। এমনকি, এতে স্থায়ী একটা মেমোরী ডিভাইস থাকে তবে, দামের হের ফেরের উপর ডিভাইসটির কোয়ালিটি নির্ভর করে।

অনেকেই বলবেন, কি বলেন ভাই, আমার পেনড্রাইভ তো হিউজ ঝামেলা করে। এই তো নষ্ট হয়ে গেলো সেদিন। আপনাদের উদ্দেশ্যে বলি, এটাতে কম্পিউটারের সাথে সংযুক্ত করার যে স্টিলনেস স্টিলের ক্যাবল পার্ট থাকে তা অতি ব্যবহারের ফলে নষ্ট হয়ে যেতে পারে। আর ভাইরাস তো পেনড্রাইভের জম।

বাজারে প্রায় সব পেনড্রাইভের লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। তাতেই, ভাববেন না যে ১০ বছর পর পেনড্রাইভ নষ্ট হলেও নতুন পেনড্রাইভ নিয়ে আসবো।
আসল ব্যাপার হলো, লাইফ টাইম জিনিসের মেয়াদ কাল আসলে ততদিন পর্যন্ত, যতদিন ওই পণ্য বাজারে থাকবে। এখন ধরেন আমার ২৫৬ মেগাবাইটের পেনড্রাইভ টা নষ্ট হয়ে গেল। আমি কি এখন ওই দোকানে গিয়ে ২৫৬ মেগাবাইটের পেনড্রাইভ পেতে পারবো? না তা সম্ভব না। তাই, মূলত এর মেয়াদকাল শেষ। এখন নষ্টটা বেচে কটকটি খাওয়া যেতে পারে।

অনেকেই ভাবছেন, শিরোনামের সাথে কথার কোন মিল খুঁজে পাচ্ছি না। আসলে, এই টিপস্‌ এত ছোট যে, তাই একটা বিশাল ভূমিকার আবর্তন করে নিলাম।

এবার আসল কথায় আসুন।

আমাদের সাধের পেনড্রাইভ আসলে fat32 বা fat ফরম্যাটে থাকে। কিন্তু, আমরা যদি তার ফরম্যাট পরিবর্তন করে ntfs করে দেই তবে তা আমাদের বিশেষ কিছু সুবিধা দিবে।

আপনি ভাবছেন, বিশেষ সুবিধা নিশ্চই জায়গা বৃদ্ধি। কিন্তু, খেয়াল করুন ব্যপারটা এমন না। আপনার জায়গা বরং একটু কম দেখাবে ntfs ফরম্যাট করার পর। তাহলে??....

এখন ধরুন, ১০০ মেগাবাইটের একটা ভিডিও গান আপনি পেনড্রাইভে ভরেছেন। এখন পেনড্রাইভ আপনার ১০০ মেগাবাইট জায়গাই দখল করে নিবে। কিন্তু, আপনি যদি ntfs ফরম্যাটে ১০০ মেগাবাইট ঢুকান, তবে তা ৭০-৮০ মেগাবাইটের সমান জায়গা দখল করবে। তাহলে আপনি আগের চেয়ে অনেক বেশি পরিমান তথ্য পেনড্রাইভে ঢুকাতে সক্ষম হবে। তো হলো না, জায়গা বৃদ্ধি।

অনেকেই বলবেন যে, না কোন জায়গা বাড়ে না, কোন তথ্য কম জায়গা নেয় না। আসলে, আপনি হিসাব করে বের করতে পারবেন না। কিন্তু, সন্দেহ থাকলে একটা ছোট পরীক্ষা করে নিন।
প্রথমে fat বা fat32 থাকা কালীন পেনড্রাইভে তথ্য ভরে সম্পূর্ণ করে ফেলুন। এবার ওই পরিমান তথ্য কম্পিউটারের কোন ফোন্ডারে আলাদা করে সংরক্ষণ করুন। এবার পেনড্রাইভ কে ntfs ফরম্যাটে রুপান্তর করে নিন। এবার ওই সব তথ্য প্রবেশ করিয়ে দেখুন জায়গা খালি আছে নাকি নেই? থাকলে কতটুকু খালি আছে। নিজেই বুঝে যাবেন। আর, একটা কথা যার পেনড্রাইভের তথ্য সংরক্ষণের জায়গা যত বেশি, সে ntfs format থেকে তত বেশি সুবিধা ভোগ করবেন।

এবার, আগ্রহ থাকলে কাজটা করে নিন।

প্রথমে কম্পিউটারে পেনড্রাইভ কানেক্ট করে নিন। এবার মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে format সিলেক্ট করুন।
নিচের চিত্র লক্ষ করে দেখুন।




এবার নতুন একটা উইনডো আসবে, এখন file system এ ক্লিক করে ntfs সিলেক্ট করে দিন এবং quick format এ টিক না থাকলে, টিক দিয়ে দিন। এবার, শুধু start এ ক্লিক করুন।

একটু পর আপনাকে ওয়্যানিং দিবে যে আপনার পেনড্রাইভের সব তথ্য মুছে যাবে। আপনি yes এ ক্লিক করে অপেক্ষা করুন। পেনড্রাইভ ntfs এ ফরম্যাট হয়ে যাবে। তবে, হ্যাঁ ফরম্যাট হয়ে গেলে একটা সিউরিটি উইন্ডো আসবে। আপনি ok করে দিন।

নিচের চিত্র একবার দেখুন।


একটা কথা মনে রাখবেন, আপনি যদি quick format সিলেক্ট না করেন, তবে কয়েক মিনিট থেকে পেনড্রাইভের জায়গা ভেদে কয়েক ঘন্টাও লাগতে পারে ফরম্যাট হতে। তাই, quick format এ টিক দেয়াই ভালো।

যদি কখনো মনে হয়, না!! রেজভী ব্যাটার বুদ্ধি ভালো না, আমার আগের অবস্থাই ভালো ছিলো। তাহলে, কি আর করা। একি কাজ, শুধু file format এ গিয়ে fat32 বা fat সিলেক্ট করে ফরম্যাট দিয়ে দিন।



বিঃ দ্র- আপনি যদি file format এ গিয়ে ntfs খুঁজে না পান, তবে জেনে রাখুন আপনার পেনড্রাইভের মধ্যে এই সুবিধা নাই, তাই যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। তবে, ৯০ ভাগ পেনড্রাইভে এই সুবিধা থাকে।

হরতাল খুব জরুরী!

হরতাল
হরতাল বাংলাদেশে খুব জনপ্রিয় একটা আন্দোলনের হাতিয়ার! সবাই শুধু এর নেগেটিভ দিকগুলোই দেখে কিন্তু পজিটিভ দিকগুলো কেউ দেখে না। আসুন আমরা হরতালের উপকারীতা সম্পর্কে জানি।
এমনিতেই বাংলাদেশে পর্যাপ্ত খেলার মাঠ নাই। তাই বলে শিশু-কিশোররা থেমে থাকেনি। তারা ধানের জমিতে ধান কাটার পর ক্রিকেট খেলে। কিন্তু গত বেশ কিছুদিন ধরে নিয়মিত বৃষ্টিতে সেই সুযোগও হাতছাড়া হয়ে গেল। এখন তারা খেলবে কোথায়?
দেখুন, হরতালের সময় পোলাপাইনে বিশ্বরোডের মাঝখানে ইট বসিয়ে স্টাম্প বানিয়ে ক্রিকেট খেলতে পারবে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা প্লাস পয়েন্ট। নতুন নতুন ক্রিকেটার তৈরী হবে আর করবে বিশ্বজয়!
শুধু তাই নয়, অতিরিক্ত গরমে যখন আমরা ঘামে হাবুডুবু খাই তখন একটু ফ্যানের বাতাস আমাদের খুব প্রয়োজনীয় হয়ে যায়। হরতালের সময় মিল-কারখানা বন্ধ থাকে তাই বিদ্যুত্‍ থাকবে সারাদিন। সারাদিন ফ্যান, এসি চালু করে দেদারসে আরামে ঘুম যেতে পারব।
শুধুই কি তাই? যানজটে অতিষ্ঠ জনজীবন। বিদেশে দেশের ইমেজ নষ্ট হচ্ছে অথচ হরতালের সময় কতইনা ফাঁকা থাকে আমাদের রাস্তাঘাট।
টাইপ করতে করতে হাত ব্যথা হয়ে যাবে তবুও হরতালের উপকারীতা বর্ননা করে শেষ করা যাবে না! দেশের ক্রিকেটার বাড়াতে, দেশের ইমেজ বাড়াতে (হরতালের সময় বিদেশী কূটনৈতিককে দেশে আমন্ত্রণ করে আর টিভি চ্যানেলে প্রচার করে, অবশ্যই সরকারের উদ্যেগে) হরতাল আজ বড়ই প্রয়োজন।
আর তাই দেশের নাগরিক হিসেবে বিরোধী দলের প্রতি আমার দাবি, কারণে হোক আর অকারণে হোক প্রতি সপ্তাহে জনস্বার্থে তথা জাতীয়স্বার্থে একটি করে হরতাল দিন।